জগন্নাথপুর স্বাধীন বাজারের রাস্তা নদী ভাঙ্গনের শিকার

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

জগন্নাথপুর স্বাধীন বাজারের রাস্তা নদী ভাঙ্গনের শিকার


জুয়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার- ব্রজনাথ উচ্চ বিদ্যালয় (বোর্ডিং) পর্যন্ত সড়কটি প্রায় একশত ফুট নদী ভাঙ্গনের শিকার হয়েছে। এ সড়ক পথে স্বাধীন বাজারের সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, স্বাধীন বাজারে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের অস্থায়ী অফিস থাকায় প্রতিদিন ১,২,৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণ ইউনিয়ন পরিষদে আসেন। এছাড়াও পাইলগাঁও হাড়গ্রামের শতাধিক ছাত্র ছাত্রী শতাব্দীর প্রাচীণ ব্রজনাথ (বিএন) উচ্চ বিদ্যালয়ে যাওয়া আসা করেন। জগন্নাথপুর-বেগমপুর সড়কের সাথে স্বাধীন বাজারের এই সংযোগ সড়কটি রত্না নদীর ভাঙ্গনের শিকার হয়ে বর্তমানে ছোট বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বহুবার সড়কটিতে মাটি ভরাট করা হলেও মোহনায় পরিণত রত্না গভীর থাকায় ভরাট মাটি ঠিকে নি। প্রায় শত ফুট সড়ক ভাঙ্গনের শিকার হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা আব্দুল কায়ুম বলেন, আমাদের এলাকার এ সড়কটি ভাঙ্গনের শিকার হয়েছে তবে ভাঙ্গন রোধ করার উদ্যোগ নেয়া হচ্ছেনা। গাইডওয়াল করে মাটি ভরাট করলে এভাবে সড়কটি ভাঙ্গনের শিকার হতনা। হাড়গ্রামের সজ্জাদ মিয়া বলেন, ভাঙ্গন অব্যাহত থাকলে আমাদের গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা থাকবেনা, আমাদের এলাকার ছাত্র ছাত্রী স্কুলে যাতায়াত করতে সমস্যার সৃষ্টি হবে।
স্থানীয় ইউনিয়ন পারিষদ সদস্য আবুবক্কর মধু বলেন, এ রাস্তাটি সংস্কারের জন্য গত বছর এলজিইডি একটি উদ্যোগ নিয়েছিল তবে পরবর্তীতে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করেনি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামের ভিতর দিয়ে বিকল্প একটি রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ভাঙ্গন কবলিত স্বাধীন বাজারের এ সড়কটি সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে সড়কটির ট্রেন্ডার কেউ নিতে চায়নি। গাইডওয়াল সহ আবার প্রকল্পটি বাস্তাবায়ন করা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী সড়কটি ভাঙ্গন রোধ করে দ্রুত সংস্কার ও যানবাহন চলাচলের উপযোগী করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

এই সংবাদটি 566 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ