ঢাকা |
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯
ছাদেক আহমদ বড়লেখা মৌলভী বাজার প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) থেকে নৌকা প্রতীকে ১লক্ষ ৪৪হাজার ৫৯৫ ভোট পেয়ে নৌকা প্রতীকে চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় মহাজোট প্রার্থী হুইপ মোঃ শাহাব উদ্দিন।তিনি প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপির নাসির উদ্দিন আহমেদের ধানের শীষ থেকে ৭৭হাজার ২৫০ ভোট বেশি পেয়েছেন। তাঁকে মন্ত্রী সভায় দেখতে চায় এ নির্বাচনী এলাকার জনগণ।বড়লেখা সদর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ১৯৯৬ সালে নৌকা প্রতীকে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে প্রাথমিক ফলাফলে তিনি বিজয়ী হলেও একটি কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে চারদলীয় জোট প্রার্থী এবাদুর রহমান চৌধুরী তাঁর বিজয় ছিনিয়ে নেন বলে তখন অভিযোগ উঠেছিল।২০০৮ সালে মোঃ শাহাব উদ্দিন নৌকা প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে আবারও জয়লাভ করে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। তিনবার এমপি নির্বাচিত হওয়া ও তিনবারই দল ক্ষমতায় থাকায় সুবাধে নির্বাচনী এলাকায় তিনি ঈর্ষনীয় উন্নয়ন কাজ করেন।সর্বশেষ ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনশ আসনের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মাত্র আটটি আসনে একক মনোনয়ন প্রত্যাশী ছিলেন।তন্মধ্যে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের মোঃ শাহাব উদ্দিন একজন। নির্বাচন পূর্ব প্রচারণায় হুইপ মোঃ শাহাব উদ্দিন নির্বাচিত হলে পূর্ণমন্ত্রী হবেন বলে দলীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারকে আশার বাণী শোনান। সে সুবাধে এ নির্বাচনী এলাকার জনগণ প্রায় দেড় লক্ষ ভোট দিয়ে শাহাব উদ্দিনকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন। এখন প্রতিদান পাওয়ার আশায় আছেন এ নির্বাচনী এলাকার জনগণ।স্বাধীন বাংলাদেশে মৌলভীবাজার জেলা থেকে বিএনপির প্রয়াত সাইফুর রহমান একাধিকবার অর্থমন্ত্রী হয়েছিলেন এবং আওয়ামী লীগের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী সমাজকল্যাণ মন্ত্রী হয়েছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে মৌলভীবাজার-১ আসনের এবাদুর রহমান চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও পরে দুর্নীতির অভিযোগে তাঁর প্রতিমন্ত্রীত্ব কেড়ে নেয়া হয় বলে মিডিয়ায় খবর বেরিয়েছিল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আস্থাভাজন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুইপ মোঃ শাহাব উদ্দিনকে নতুন সরকারের মন্ত্রী সভায় দেখার প্রত্যাশায় রয়েছেন জুড়ী-বড়লেখা তথা মৌলভীবাজার জেলাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।