বিয়ানীবাজারের দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

বিয়ানীবাজারের দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব সম্পন্ন

সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের কাছে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

দাসউরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং গভর্ণিং বডির সভাপতি নুরুল ইসলাম মেহরাব। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এদিকে, বছরের প্রথম দিনই নতুন বই হাতে পাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

এই সংবাদটি 608 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ