নৌকা প্রতীকের সমর্থনে বিয়ানীবাজার পৌরশহরে বিশাল প্রচার মিছিল

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

নৌকা প্রতীকের সমর্থনে বিয়ানীবাজার পৌরশহরে বিশাল প্রচার মিছিল

সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির নৌকা প্রতীকের সমর্থনে বিয়ানীবাজার পৌরশহরে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এবং উপজেলা ও পৌর যুবলীগ (মূলধারা গ্রুপ) এ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার বেলা দু’টায় প্রচার মিছিলটি স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিয়ানীবাজারের রাজনৈতিক গ্রুপের নেতা ছাড়াও প্রায় সকল অঙ্গনের কর্মী-সমর্থক, শুভাকাক্সক্ষী এবং প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে উপজেলা যুবলীগ নেতা জহিরুল হক রাজুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নাহিদের সহোদর যুক্তরাজ্য প্রবাসী ডা. নজরুল ইসলাম।

এই সংবাদটি 669 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ