মৌলভীবাজার-৪: সরে দাঁড়ালেন গণফোরামের শান্তি পদ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

মৌলভীবাজার-৪: সরে দাঁড়ালেন গণফোরামের শান্তি পদ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য শান্তিপদ ঘোষ বলেন, আমার দল গণফোরাম প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন বলে অবহিত করা হলে নির্বাচনী এলাকায় আমার সমর্থনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরবর্তীতে জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার মাধ্যমে আমাকে মনোনীত না করায় আমার কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। বিরাজমান এ অবস্থায় আমি দলীয় প্রতীক উদীয়মান সূর্য মার্কা নিয়ে নির্বাচনে অবতীর্ণ হলে ঐক্যফ্রন্টের অধিকাংশ কর্মী সমর্থক আমার পক্ষে নিষ্ক্রিয় হয়ে পড়ে।

তিনি বলেন, এ অবস্থা বিবেচনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার জন্য আমার শুভানুধ্যায়ী, দলের স্থানীয় নেতারা, কর্মী-সমর্থক ঘনিষ্ঠজনদের পরামর্শে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনী সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় গণফোরামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাসেন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, গণফোরাম নেতা আজিজুর রহমান, আবদুল মোবিন তফাদারসহ জেলা ও কমলগঞ্জ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।

এই সংবাদটি 544 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ