সময়চিত্র পত্রিকার সম্পাদকের পিতার রোগমুক্তি কামনা করেছন মেয়র শুকুর

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

সময়চিত্র পত্রিকার সম্পাদকের  পিতার রোগমুক্তি কামনা করেছন মেয়র শুকুর

পূর্বাঞ্চলের বহুল প্রচারিত সাপ্তাহিক আমাদের সময়চিত্র ও সময়চিত্র ডট কম’র সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল’র পিতা আবু সইদ আহমদ (অব: তহশীলদার)’র আশু রোগমুক্তি কামনা করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর । এক বিবৃতিতে তিনি বলেন- আবু সইদ আহমদ (অব:তহলীলদার) বিয়ানীবাজারের অতি পরিচিত ব্যক্তি ছিলেন। বিয়ানীবাজার ভূমি অফিসের প্রধান তহশীলদার (ভূমি উপ সহবারী কর্মকর্তা) হিসাবে দীর্ঘ ৯ বছর ও লাউতা ভূমি অফিসে ৪ বছর সুনামের সহিত চাকুরী করে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেছেন। আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর বার্ধক্য জনিত ও কোমরের ডান পাজরের নীচের হাড় ভেঙ্গে গেলে প্রথমে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় পরে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হলে এখনো তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদটি 586 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ