অনির্বাণ যুব সংঘ প্রিমিয়ারলীগ মিডবার ফুটবল টুর্নামেন্ট-১৮ ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

অনির্বাণ যুব সংঘ প্রিমিয়ারলীগ মিডবার ফুটবল টুর্নামেন্ট-১৮ ফাইনাল সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি ::

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম’র উদ্যোগে আয়োজিত অনির্বাণ যুব সংঘ প্রিমিয়ারলীগ মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার বিকেলে ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ষাইট শলা মাটে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সদস্য শাহরিয়ার মাহিন’র সঞ্চালনায় এবং অনির্বাণ যুব সংঘ কোনাগ্রামের প্রধান উপদেষ্টা মখলিছ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ তারেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লীবিদুৎতের সাবেক কর্মকর্তা ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী কবি মোহাম্মদ জালাল উদ্দিন। অনির্বাণ যুব সংঘের চেয়ারম্যান ও পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শেলা, প্রবাসী সদস্য আহমদ হোসেন ফাহিম। অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম’র সভাপতি ও সংবাদ কর্মী ইমরান হোসেন আলম। কোনাগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম খাঁন। কোনাগ্রাম কিশোর সংঘের সভাপতি আব্দুল মাজেদ দিপু, প্রতিষ্টাতা সদ্যস শামছুদ্দীন, আবু তাহের ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বন্ধন স্পোর্টিং ক্লাব ছোটদেশ এর সদস্য জাহাঙ্গীর আহমদ, শিব্বির আহমদ, জিবান আহমদ। ইয়াং ষ্টার ছোটদেশ’র সদস্য তারেক আহমদ। অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম’র সিনিয়ন সহ-সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি জাকারিয়া হোসেন, জয়নুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন মুরাদ, তানবীর হোসেন।প্রচার সম্পাদক আবু তাহের রুমেন, মন্জু হোসেন। অর্থ সম্পাদক সুলতান হোসেন আরজু, জুনেদ আহমদ। বড়তল যুব সমাজ কোনাগ্রাম সদস্য রাজন হোসেন, রামিম আহমদ প্রমুখ।

এদিকে, টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাগবাড়ী ফুটবল একাদশ কোনাগ্রাম প্রতিপক্ষ অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম কে ২ -০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের হয়ে দুই গোল করায় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খালেদ আহমদ এবং সেরা গোল কিপার হিসেবে জিবান আহমদ নির্বাচিত হয়েছেন। পরে খেলা শেষে আগত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

উল্লেখ্য, তরুন খেলোয়ার ও মানসম্মত টিম গঠন করার লক্ষে অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম প্রথমবারের মত প্রিমিয়ারলীগ ফুটবলের আয়োজন করে। উক্ত টুর্নামেন্টে মোট স্থানীয় ৫ টি ফুটবল দল অংশগ্রহণ করে।

এই সংবাদটি 742 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ