বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী সহ আহত ৪

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী সহ আহত ৪

বিয়ানীবাজারের বারইগ্রাম রুটে `বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে’র সম্মুখে মিনিবাস -সিএনজি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
শনিবার ২৪ নভেম্বর বেলা ৪ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বারইগ্রাম থেকে আসা প্রাণ কোম্পানীর একটি বিস্কুটের মিনিবাস এর সাথে পেছন থেকে আসা একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে দুমলে মুষড়ে যায়। এতে ৩ কলেজ ছাত্রী ও একজন ষাটোর্ধ লোক আহত হয়েছেন। মারাত্নক আহত বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ী দুটি মহিলা কলেজের হেফাজতে রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। বিস্তারিত আসছে…

এই সংবাদটি 569 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ