গোলাপগঞ্জে ট্রাক -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

গোলাপগঞ্জে ট্রাক -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

সোহেল আহমদ :
সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ -ভাদেশ্বর সড়কে ট্রাক -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ৯ টার দিকে উপজেলার পৌর এলাকার রাঙ্গাডহর বাজারের সম্মুখে এ দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকাদক্ষিণ হতে চেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৫৭২৩) রাঙ্গাডহর বাজারে আসা মাত্র একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী গুরুতর আহত হন। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত আসছে….

এই সংবাদটি 598 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ