ঢাকা |
প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
কক্সবাজারের টেকনাফে মাদকের চালান বহনকারী ব্যক্তির লাশসহ পুলিশ ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, অস্ত্র ও কার্টুজ উদ্ধার করেছে। রোববার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় সূত্রে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই দীপক বাবুর নেতৃত্বে একদল পুলিশ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি মৎস্য ঘের থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড কার্টুজ ও ২টি ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তিনি মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে ধারণা করছেন স্থানীয়রা।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, অস্ত্র, কার্টুজ ও ইয়াবার ব্যাগ উদ্ধার করে। যা গণনা করে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।