সিলেট- ৬ (বিয়ানীবাজার – গোলাপগঞ্জ) আসনে আলকাছ আলী জাপার মনোনয়ন পাচ্ছেন

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

সিলেট- ৬ (বিয়ানীবাজার – গোলাপগঞ্জ) আসনে আলকাছ আলী জাপার মনোনয়ন পাচ্ছেন

সংবাদদাতা : সিলেট- ৬ (বিয়ানীবাজার- গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাচ্ছেন ৫নং কুড়ার বাজার ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলকাছ আলী।

তিনি ২৭ বছর যাবত জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত আছেন। দীর্ঘ সময় জাপার রাজনীতিতে থাকায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় তাঁর ব্যাপক পরিচিতি ও ভোট ব্যাংক রয়েছে।

রোববার (১১ নভেম্বর) রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন- দল আমাকে মনোনয়ন দিচ্ছে আমি শতভাগ নিশ্চিত। আজই আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাত করছি এবং লাঙ্গল প্রতীক নিয়ে আসার জন্য শতভাগ আশাবাদী।

এই সংবাদটি 830 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ