বিয়ানীবাজারে জামাল উদ্দিন ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

বিয়ানীবাজারে জামাল উদ্দিন ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রাহিম হুসাইনঃ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র সংসদের আয়োজনে এবং ইংল্যান্ড প্রবাসী মোঃ জামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি পরিক্ষা ১০ নভেম্বর শনিবার দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসায় অনুষ্টিত হয়।

উক্ত পরিক্ষায় ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলে পরীক্ষা । পরিক্ষার হল পরিদর্শন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল হুসাইন, মাদ্রাসার ম্যানেজিং গভর্ণিং বডির সম্মানিত সভাপতি, ম্যানেজিং বডির সদস্যবৃন্দ মাদ্রাসার বাংলা প্রভাষক আনিসুর রহমান, ইতিহাস প্রভাষক আনিছুজ্জামান আনিস, মাওঃ কামাল পাশা, ইসমাইল আলি সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন। সকাল থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মাদ্রাসা ক্যাম্পাস মুখরিত ছিল।

পরিক্ষা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল হুসাইন ও ছাত্র সংসদের সেক্রেটারি তথা ছাত্র প্রতিনিধি শেখ মুযযাম্মিল হোসেন সমাপনি বক্তব্য পেশ করেন।

এই সংবাদটি 622 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ