বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতিসহ ৩১ জনের ওমরা যাত্রা

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতিসহ  ৩১ জনের ওমরা যাত্রা

বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল সহ ৩১ জনের একটি টিম ওমরা হজ্বে যাত্রা করলেন সৌদী আরব। আজ ৭নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্লাইটে তাদের যাত্রা শুরু হয়। জানা গেছে সিলেটের রয়েল ট্রাভেল লিং নামের একটি প্রতিষ্টান থেকে তারা ওমরা হজ্ব পালনে যাচ্ছেন। সিলেট সদরে বসবাসরত সুশীল ব্যক্তিবর্গ সহ ব্যবসায়ীরা তাদের পরিবার নিয়ে ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ৩১জনের টিমের নেত্বিত্ব দিচ্ছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সহ অন্যরা।
এ বিষয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল বলেন সময় স্বল্পতার কারনে সহযোগী অনেক বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারিনি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। উল্লেখ্য মোসাদ্দিক সাজুল দীর্ঘদিন থেকে কিডনি ও ক্যান্সার জনিত রোগে ভুগছেন। তার সুস্থতার সাথে ওমরা পালন ও তার রোগ মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।

এই সংবাদটি 549 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ