রাজনৈতিক অবস্থা অনেকটা অনিশ্চিত ও ঘোলাটে

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

রাজনৈতিক অবস্থা অনেকটা অনিশ্চিত ও ঘোলাটে

ফয়জুল হক শিমুল:
কয়েকদিন আগেও দেশের রাজনৈতিক অবস্থা ছিল অনেকটা অনিশ্চিত ও ঘোলাটে। সাধারণ মানুষ বুঝতেই পারছিল না সামনের দিনগুলোতে কী হবে এবং আগামী নির্বাচনই বা কীভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে দেয়া ড. কামাল হোসেনের চিঠি এবং সেই প্রস্তাবে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীর সম্মতির ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইছিল। অনেকেই আশাবাদী ছিল এই ভেবে যে, আলোচনা শুরু হলে তা থেকে অবশ্যই দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একটি পথ পাওয়া যাবে। তবে সংলাপ ও রাজনৈতিক অস্থিতিশীলতা সমাধানের ব্যাপারে সঠিক পথে সরকার ও বিরোধীদলগুলো এগুচ্ছে না, বা কোন অগ্রগতি নেই এটাই সুস্পস্ট বুঝা যাচ্ছে। নির্বাচন কমিশন সকল কিছু প্রস্তুত করে রেখেছে। ২/১ দিনের মধ্যে তফশীল ঘোষনার আভাস পাওয়া যাচ্ছে। সংলাপ ও সমোঝতার কোন সুরাহা না হয়ে সংলাপ কেবলি নাটক এ রুপ নিচ্ছে এমন প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। অপরপক্ষে ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে নাকি গত নির্বাচনের মতো আবারও বিরোধী জোট ব্যতিরেখে সরকার নির্বাচন করছে এমনটি প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই সংবাদটি 562 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ