ঢাকা |
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে লাইসেন্স বিহীন ফার্মেসী সহ ভোয়া ‘ডেন্টাল’ ব্যবসায়ীরা দুকানে তালা দিয়ে সংশ্লিষ্টদের চম্পটের ঘটনা ঘটেছে। এতে করে অনেকটা হতচকিত হন স্থানীয়রা।
আজ (৭ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা সদরে এ অভিযান চালানো হয়। উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ফাতেমা তুজ জোহরা। তিনি এর মধ্যে সদরের ৫টি প্রতিষ্টানের বৈধতার কাগজ পত্র না থাকার কারনে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এক পর্যায়ে অভিযানকারি টিম সদরের নতুন বাজার ও পুরান বাজার এলাকায় গেলে অধিকাং ফামের্সী এবং ডেন্টাল চেম্পার গুলো বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা। যে সকল প্রতিষ্টনে জরিমানা করা হয়েছে তাদেরকে বৈধতা নিশ্চিত করার নির্দেশ দেয় অভিজানকারী টিম। তারা বৈধতা নিশ্চিত না করলে ফের অভিযান হবে।
উপজেলা সদরের নতুন বাজারস্থ ‘আমিন ডেল্টাল প্রতিষ্টানের মালিক রুহুল আমিন’র কোন রেজিস্টার সনদ না থাকায় তাকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং সন্ধানী ডায়গনস্টিক এর লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা, ডক্টর ডেন্টাল সার্জারী থেকে ২ হাজার টাকা, পুরান বাজারস্থ মেডিচেক ডায়গনস্টিক থেকে ৫ হাজার টাকা, লাইফ এইড ডায়গনস্টিক থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। । এ বিষয়ে তিনি বলেন ভোক্তা অধিকার আইন ১৯৮২-২০০৯ সালের ভুক্তা আইনে এ সকল প্রতিষ্টানে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ, ডাঃ মো: তারেক নুরুল ইসলাম, থানা সাব-ইন্সপেক্টর সুলতান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।