বিয়ানীবাজারে জাল টাকাসহ আটক ১

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

বিয়ানীবাজারে জাল টাকাসহ আটক ১

বিয়ানীবাজারে ৪ নভেম্বর রোববার জাল টাকার নোট সহ চঞ্চল (২৫) নামের এক ব্যক্তিকে বিয়ানীবাজার থানা পুলিশ আটক করে।
সে কিশোরগঞ্জ জেলার মধুনগর উপজেলার বাঘপারা গ্রামের সিরাজুল ইসলামের পূত্র । বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ভাড়া বাসায় থাকে। পুলিশ সূত্রে প্রকাশ: বিয়ানীবাজার থানার এসআই ওয়াহেদ গাজী ডিউটি কালীন সময় দক্ষিণ বিয়ানীবাজারস্থ পলি মটরর্সে এক হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করেন। যাহার নং-খ ল ৪৮৬০২৩০ ।
অফিসার ইনচার্জ অবণী শংকর কর জানান ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক ধারায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জাল টাকা ব্যবসায়ী চক্রের সাথে জড়িত বলে স্বীকার করে। (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 525 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ