ঢাকা |
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
স্টাফ রিপোর্টার :
বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় কারাগারে আটকের একমাস ৩ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাও: ফয়জুল ইসলাম । বুধবার (৩১ অক্টোবর ) সিলেট জেলা কারাগার থেকে বের হয়ে রাতে বিয়ানীবাজার পৌছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুফাচ্ছির আহমদ ফয়েজী , বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আল মামুন, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক নেতা ফজলুল হক , জাহাঙ্গীর আলম, শফি আহমদ মুন্না, সিলেট জেলা শিবির (পূর্ব) সেক্রেটারি রুকন উদ্দিন , বিয়ানীবাজার উপজেলা শিবির সভাপতি পাবেল আহমদ, সেক্রেটারি শামসুল চৌধরী সহ সংগঠনের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় অপেক্ষমান জামায়াত আমীর কে ফুলেল অভ্যর্থনা জানান। পরে জামাতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদেরকে রাজনৈতিকভাবে হেনস্তা করতে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রাখা হয়েছে। তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের নয়াবাজারস্থ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় পুলিশ উপজেলা জামাতের আমীর মাও: ফয়জুল ইসলাম কে গ্রেফতার করে। দীর্ঘ এক মাস ৩ দিন পর আজ (৩১ অক্টোবর) বুধবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।