ব্রেকিং নিউজ: পরিবহন ধর্মঘটে কানলী ব্রীজ রণক্ষেত্র: আহত ১০

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮

ব্রেকিং নিউজ: পরিবহন ধর্মঘটে কানলী ব্রীজ রণক্ষেত্র: আহত ১০

স্টাফ রিপোর্টার: পরিবহন ধর্মঘটের প্রথম দিনে বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার সংযোগস্থলে অবস্থিত কানলী ব্রীজ এলাকায় বরযাত্রী ও পরিবহণ চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বেলা ৩ ঘটিকায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- চালকরা দীর্ঘক্ষণ শাহবাজপুর এলাকার বরযাত্রীদের গাড়ী আটকে রাখে। এক পর্যায়ে বরযাত্রীদের মধ্য থেকে একজন ভিডিও করতে গেলে সংঘর্ষ বাঁধে। আহত চালক জাহাঙ্গীর হোসেনকে বিয়ানীবাজার হাসপাতালে আশংকাজনক অবস্থায় নেয়া হয়েছে। অন্যান্য আহতরা হলেন উজ্জল (২২),আবিদ (২৫) সহ নাম জানা যায়নি আরো ৭/৮ জন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছে। পুলিশ ঘটনাস্থলে এখনো পৌঁছায়নি।

এই সংবাদটি 775 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ