ঢাকা |
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি: ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় বিয়ানীবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে সময়চিত্র পত্রিকার সংবাদদাতা ও প্রতিনিধিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সময়চিত্রের পরিচালক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের দিনকালের বিয়ানীবাজার প্রতিনিধি ও সময়চিত্রের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সময়চিত্রের পত্রিকার পরিচালক মো: ইয়াহইয়া, উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি আমির হোসেন আলমগীর, কবি ছাদিক হোসেন এপলু, দৈনিক সংগ্রাম পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল হামিদ, পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন, নিজস্ব সংবাদদাতা ছাদেক আহমদ, মোজাম্মেল হোসেন শুভ, সুহেল আহমদ, রাহীম হোসাইন,সাকির আহমদ,হাফিজুর রহমান ও হাছান আহমদ। সমাবেশে প্রধান অতিথি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই সকলকে নীতি নৈতিকতা বজায় রেখে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন কাজে লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। কতিপয় সাংবাদিকদের কারনে আজ পুরো সাংবাদিকদের মর্যাদাহানি হচ্ছে। তাই সকলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসাবে হিসাবে গড়ে তুলতে হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।