বিয়ানীবাজার মুড়িয়ায় আন্তঃগ্রাম মিডবার ফুটবল টুনামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

বিয়ানীবাজার মুড়িয়ায় আন্তঃগ্রাম মিডবার ফুটবল টুনামেন্টের ফাইনাল সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির কোনাগ্রামে আন্তঃগ্রাম মিডবার
ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। অনির্বাণ যুব সংঘ কোনাগ্রামের আয়োজনে রবিবার ( ২১ অক্টোবর) ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ সংগ্লন ষাইটশলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহন করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কোনাগ্রাম ও ড্রাইবার সমিতি ফুটবল একাদশ। খেলায় টাইব্রেকারে ২-০ গোলে ড্রাইবার সমিতি কোনাগ্রাম ফুটবল একাদশ জয়লাভ করে।

অনির্বাণ যুব সংঘের অর্থ সম্পাদক সুলতান হোসেন আরজু’র পরিচালনায় ও যুব সংঘের সভাপতি, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সংবাদ কর্মী ইমরান হোসেন আলমের সভাপতিত্বে উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্র নেতা ফরিদ আল মামুন। ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলার সাবেক কিংবদন্তী ফুটবলার আক্তার হোসেন নাদের, বদরুল আলম। অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম এর উপদেষ্টা মখলিছ আলী ও খছরুল ইসলাম খছরু, আলি হোসেন মুন্না। সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সাইফুল আলম জাবেদ, সভাপতি আব্দুল মুনিম ছাব্বির। কোনাগ্রাম কিশোর সংঘের প্রতিষ্টাতা সদস্য সামছ উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, অনির্বাণ যুব সংঘ কোনাগ্রাম এর প্রবাসী সদস্য সেবুল আহমদ, সিনিয়ন সহ-সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি জাকারিয়া হোসেন, জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন মুরাদ, তাম্বীর হোসেন, সহ-অর্থ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ সহ স্হানীয় বিভিন্ন রাজনীতি বিদ, সমাজ সেবক,ব্যবসায়ী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় মোট ৬টি দল অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি 609 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ