ঢাকা |
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮
মস্তফা উদ্দিন,বড়লেখা :: মৌলবিবাজারের বড়লেখায় শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে বড়লেখা বাজারের লাইটেস স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ আব্দুল আহাদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁর বাড়ি বড়লেখা পৌরসভার বালুচর এলাকায়। সে ওই গ্রামের সামছুল ইসলামের পুত্র।
ঐসময় তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার দক্ষিণ বাজার লাইটেস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল আহাদ ও তাঁর সহযোগি কয়েছ আহমদ দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পালানোর সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ আব্দুল আহাদকে আটক করতে সক্ষম হয়। এসময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানে অংশ নেন থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান ও মো. রাশেদুল হক রাশেদ।
এই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটকৃত আব্দুল আহাদ ও পলাতক সহযোগি কয়েছ আহমদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলা নম্বর-১১। পলাতক কয়েছ আহমদ (২৫) পৌর শহরের গাজিটেকা গ্রামের আব্দুল করিমের ছেলে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রবিবার (২১ অক্টোবর) বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আব্দুল আহাদকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।