দুবাইয়ে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

দুবাইয়ে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

দুবাই প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের বড়লেখার আগর আতর শিল্পের বাজার মধ্যপ্রাচ্যে অনেক। এই শিল্পকে মধ্যপ্রাচ্য বাজারে প্রথমসারিতে নিয়ে আসতে প্রবাসীদের ভূমিকাই বেশি। আরব আমিরাতের দুবাইয়ে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা সভায় এসব বলেছেন বক্তারা।

শুক্রবার দুবাইয়ের একটি রেস্তোরায় সংগঠনের আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত শিক্ষানুরাগি ও সমাজসেবী ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মো. মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন বর্নি ইউনিয়ন ডেভলাপমেন্ট স্যোসাইটির সভাপতি আব্দুর রউফ সোহেল, বিশিষ্ট ব্যাবসায়ী ফখরুল আহমেদ, নুরুল হক মাসহুদ বিশিষ্ট ব্যাবসায়ী জয়নুল আব্দুল খালিক, বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হানিফ আহমদ এবং শামীম আহমেদ।

আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, এনাম উদ্দিন, জামাল উদ্দিন, মোহাম্মদ মুস্তাক হোসেন, মুক্তার হোসেন, মাহবুব এলাহী তৌফিক, আশিক আহমদ, সালেহ আহমদ।

রেহান উদ্দিনের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফখরুল ইসলাম।

এই সংবাদটি 587 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ