ঢাকা |
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি)। শুক্রবার সকাল ১০:৩০ টায় গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার দাড়িপাতনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (এমপি)। বক্তব্য রাখেন সিলেট বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তনয় বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায় ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের ( গোলাপগঞ্জ জোন) অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলি, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, ভূমি দাতা শামিম আহমদ রাসেল, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোলাপগঞ্জ উপজেলায় হওয়ায় গোলাপগঞ্জ বাসীর এত দিনের আশা পূরণ হয়েছে। এতে করে কোনো সমস্যা হলে গোলাপগঞ্জ বাসী খুব তাড়াতাড়ি সেবা পাবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।