ঢাকা |
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। আজ সোমবার বিকালে তিনি পৌরশহরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
বর্তমান সরকারের শেষ সময়ে উন্নয়ন কাজের লিফলেট নিয়ে হুইপ সেলিমের গণসংযোগ সাধারণ মানুষের নজর কেড়েছে।
জাতীয় পার্টির জেলা ও উপজেলার নেতাকর্মীদের গণসংযোগকালে হুইপ সেলিম উদ্দিন সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাঁর এ সংযোগটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিয়ানীবাজারে উন্নয়নমুলক কাজের লিফলেট নিয়ে প্রথমবারের মতো গণসংযোগ করলেন বর্তমান সংসদের বিরোধী দলের এ নেতা। তাঁর এ গণসংযোগটি সরকার দল আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। তিনি দুপুরে বিয়ানীবাজার পৌরশহর, টিকরপাড়া, রামধা, চারখাই, দুবাগ ও পৌরসভা এলাকায় গণসংযোগ করেন।
এ দিকে হুইপ সেলিম উদ্দিন সকালে গোলাপগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা, হেতিমগঞ্জ, রানাপিংসহ বেশ কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বাহার খন্দকার, মজির উদ্দিন চাকলাদার, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব, মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক পার্টির সহ প্রচার সম্পাদক শামসুজ্জামান বাবুল, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত মাষ্টার, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছফর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির আহবায়ক মুহিবুর রহমান খান মুকিত, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুহিব (মেম্বার), ময়নুল আহমদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা শফিউর রহমান, সুমন আহমদ, রুহুল আমিন ও শামীম আহমদ প্রমুখ।
গণসংযোগ শেষে বিয়ানীবাজার উপজেলা জাপার কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ সেলিম উদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সেলিম উদ্দিন বলেন- আগামী একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার করতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছি। আমি সিলেট-০৫ ও ০৬ এ দুটি আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি। দল যেখান থেকে চাইবে আমি সেখান থেকে প্রার্থী হবো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।