ঢাকা |
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
মস্তফা উদ্দিন, বড়লেখা::
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, এবার বড়লেখা উপজেলায় ১৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আজ ১৫ (অক্টোবর) সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা।
রকমারি আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হয়েছে পূজা মণ্ডপ ও তার আশপাশ এলাকা। কারিগররা রাত-দিন কাজকরে সাজিয়েছে প্রতিমায় রঙ এবং সব মিলে উৎসবে আমেজে সেজেছে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, এর মোধ্য ১৩৬টি সার্বজনীন এবং ১৯টি ব্যক্তিগত পূজামন্ডপ রয়েছে।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৩৬টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করাহয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এ চালগুলো পূজামন্ডপে গুলোতে বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিতরণী অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত পাল প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।