ঢাকা |
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা।
উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র ও সদস্য আলতাফ হোসেন মাসুমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাবান্ধব সরকার। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানে বদ্ধপরিকর। সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তাই এ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান মুমিনুর রহমান টনি প্রমুখ।
অন্যদের মধ্যে ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফনি চন্দ্র শীল, আব্দুল লতিফ, চেরাগ আলী ও আব্দুর রশিদ চিটু, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুক্কুর, সাবলু আহমদ, খালেদ আহমদ, রাসেল আহমদ, বিমান কান্তি দাস, সামছুল ইসলাম রিফাত, টিপু, সায়েম, তাজুল ও ফয়েজ আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।