ঢাকা |
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে শিমুল মুস্তাফার আবৃত্তি সন্ধ্যা ও প্রেরণা আবৃত্তি উৎসব সম্পন্ন হয়েছে। গত রবিবার দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা, কর্মশালা ও সন্ধ্যায় শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠিত হয়।
প্রেরণা যুবচক্র, বিয়ানীবাজার’র উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় বিয়ানীবাজার গোলাপগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ দশ জন শিক্ষার্থী অংশ নেয়।
সকালে প্রেরণা আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট’র সভাপতি আবৃত্তিকার আমিরুল ইসলাম লিটন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড ও সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজার’র সভাপতি আব্দুল ওয়াদুদ, প্রেরণার উপদেষ্ঠা সফিকুল হক রিপন, প্রেরণার প্রতিষ্ঠাতা হাজী ফখরুল ইসলাম, নাট্যযোদ্ধা বড়লেখার সভাপতি তপন চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেণ প্রেরণা সভাপতি ফয়জুল সিমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেরণার সহ-সভাপতি সাংবাদিক রাজু ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জুনেদ খাঁন।

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। বিশেষ অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, দৈনিক কালের কণ্ঠের চিপ রির্পোটার আজিজুল পারভেজ, মুক্তিযোদ্ধা লেখক আব্দুল মালিক ফারুক, কবি ওয়ালী মাহমুদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, আবৃত্তি উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রেরণা বিয়ানীবাজারে একটি নতুন যুগের সূচনা করলো। মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে প্রেরণার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেরণা সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেন। প্রেরণা আবৃত্তি প্রতিযোগিতায়-২০১৮ এ বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ১০ প্রতিযোগীকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিমুল মুস্তাফার একক আবৃত্তি। সৈয়দ সামসুল হক’র ‘আমার পরিচয়’ দিয়ে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখিনী’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘জেল খানার চিঠি’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে হল ভর্তি দর্শকদের মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখেন উপমহাদেশের বরেণ্য এই আবৃত্তি শিল্পী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।