ঢাকা |
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮
বড়লেখায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী (১৫) ধর্ষিত হয়েছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে আলাউদ্দিন নামে এক লম্পট ঘরে ঢুকে জোরপুর্বক ছাত্রীটিকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে ধরা পড়ে। কিন্তু তার দুই চাচা তাকে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ মেয়ের চিকিৎসা শেষে বৃহস্পতিবার ধর্ষিতার বাবা থানায় মামলা করেছেন। ধর্ষনের ঘটনা ধামাচাপার অভিযোগে পুলিশ ধর্ষকের চাচা নাজিম উদ্দিনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে।
ভিকটিম ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সুজানগর ইউপির দক্ষিণ পাটনা গ্রামের দরিদ্র পরিবারের কিশোরী ও স্থানীয় সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীর বাবা-মা গত ১ জুন মেজ মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে গ্রামের আমির উদ্দিনের লম্পট ছেলে আলাউদ্দিন (১৯) ঘরে ঢুকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ধর্ষিতার চিৎকারে পাশের বাড়ির লোকজন জড়ো হয়ে ধর্ষক আলাউদ্দিনকে আটক করেন। পরে লম্পট আলাউদ্দিনের চাচা নাজিম উদ্দিন ও সাইম উদ্দিন আটককারীদের ঠেলা ধাক্কা দিয়ে ধর্ষক আলাউদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার বাবা ধর্ষক আলাউদ্দিন, তার চাচা নাজিম উদ্দিন ও সাইম উদ্দিনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা করেন। শুক্রবার রাতে পুলিশ নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তারা এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনা ধামাচাপার অভিযোগে ধর্ষকের চাচা নাজিম উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মুল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।