বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস, বাংলাদেশ শাখার সভাপতি ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, জিডিএফ’র সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি-লেখক আজিজ ইবনে গনি, সমাজসেবক আলী হোসাইন, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক স্বরূফা বেগম, সহায়ককর্মী নূরজাহান বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নিহার রঞ্জন দেবনাথ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ মানবতার সেবায় নিয়োজিত ও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁকে সম্মাননা প্রদানের মাধ্যমে মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অন্যরাও উৎসাহিত হবেন। বক্তারা জিডিএফ’র বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সংবাদটি 8 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ