বড়াইল ইবতেদায়ী মাদরাসার সুপার রমজান আলী আর নেই

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৮

বড়াইল ইবতেদায়ী মাদরাসার সুপার রমজান আলী আর নেই

শাহবাজপুর প্রতিনিধিঃ বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল ইবতেদায়ী মাদরাসার সুপার রমজান আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) ১৭ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় তিনি সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ মেয়ে ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বেলা ২.১৫ মিনিটের সময় বড়াইল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তিনি গত ১৪ মে ব্রেইন ষ্টোক করে সিলেটের একটি ক্লিনিকে চিৎিসাধীন ছিলেন।
রমজান আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সময়চিত্র সম্পাদক ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার এম. ফয়জুল হক শিমুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সাবেক চেয়ারম্যান আকবর আলী, সময়চিত্র বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন প্রমুখ।
শোক বার্তায় তারা মরহুমের রহের মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি 574 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ