সাজেদুল ইসলাম রহিমের চিকিৎসায় এগিয়ে আসুন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৭

স্টাফ রির্পোটারঃ
জীবন সংগ্রামে এ পর্যায়ে এসে  হঠাৎ তার দু’টি কিডনি অকেজো হয়ে যাচ্ছে। জীবন মৃত্যুর মধ্যবর্তী পথে এসে বাঁচার আকুতি জানাচ্ছে এক তরুন টগবগে যুবক। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর (কুমারপাড়া) গ্রামের মৃত আতর আলীর ছেলে সাজেদুল ইসলাম রহিম (৩৭)। সে জীবনের তাগিতে আবুদাবীতে একটি কোম্পানীতে চাকুরী করে তার সংসার ভালোই চলছিল। গত ১০ই আগষ্ট ২০১৬ইং তারিখে ছুটি নিয়ে দেশে আসে। আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে নিয়া যাওয়া হয় সিলেট ওসমানী হাসপাতালে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান জটিল রোগে আক্রান্ত সে। ধরা পড়ে তার দু’টি কিডনী ড্যামেজ। এমন সংকেতে দিশেহারা রহিমের পরিবার, বৃদ্ধা মা ও আত্মীয় স্বজন। রহিমকে নিয়ে কি করবেন শেষ সম্ভল সামান্য ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। তার চিকিৎসায় এ পর্যন্ত ব্যয় হয়েছে ছয় লক্ষ টাকা। এ খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব ও ঋণগ্রস্থ। ডাঃ মোঃ আব্দুস সামাদ আজাদ, সহকারী অধ্যাপক সার্জারী ও কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জন ও ডাঃ আলমগীর চৌধুরী, কিড্নী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, সিলেট ওসমানী হাসপাতাল ওয়েসিস্ ও আল হারামাইন হাসপাতালে চিকিৎসা চলছে। এতে তার প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করতে ১০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে হলে কয়েক লক্ষ টাকার দরকার। তার পরিবারের পক্ষে তা সম্ভব নয়। তার পরিবারের দৃঢ় বিশ্বাস রহিমের চিকিৎসার খরচ দেশ-বিদেশী সকলে মিলে একটু একটু হাত বাড়িয়ে দিলে প্রতি মূহুর্তে মৃত্যুর সাথে লড়াই করতে আসা রহিমকে সুস্থ করে আনবো আমাদের মাঝে। তার পরিবার সন্তানের জন্য হৃদয়বান, বিত্তবান ব্যক্তিবর্গের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। এই ব্যাংক একাউন্টে রহিমকে সাহায্য পাঠাতে পারেন- হিসাব নং- ৬৩০২১০১৮৭৯৪৩৫০০১ ব্র্যাক ব্যাংক, বিয়ানীবাজার শাখা, সিলেট, মোবাইল- ০১৭১৯-৬৩১৪৬২। অথবা হিসাব নং- ৩৪০৫০৮৮৬, সোনালী ব্যাংক লিমিঃ, শাহবাজপুর শাখা, বড়লেখা, মৌলভীবাজার, মোবাইল- ০১৭২৬-১৪৭১০৭।

এই সংবাদটি 500 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ