ঢাকা |
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
শিক্ষা ডেস্ক: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
ঘোষিত সূচি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ নভেম্বরের মধ্যে এই টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত উত্তরপত্র মূল্যায়ন করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত বিশেষ সিলেবাসের প্রশ্নপত্রেই এই নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা মেনে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে জমা দেবে। এরপর কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে এই নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্রগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী বছরের এসএসসি পরীক্ষার মূল সময়সূচি প্রকাশ করেছিল। সেই প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।