বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্ট কাতার এর উদ্যোগে কৃতি সংবর্ধনা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৭

বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্ট কাতার এর উদ্যোগে কৃতি সংবর্ধনা

বড়লেখার সামাজিক সংগঠন বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্ট কাতার এর উদ্যোগে এস.এস.সি ও দাখিল কৃতি সংবর্ধনা ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌর মার্কেটের দোতলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা   সিরাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক কে.এম. সালেহ আহমদ কবীর, সময়চিত্র অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলার মানচিত্র ২৪ ডটকম’র সম্পাদক এম. ফয়জুল হক শিবলী , বড়লেখা উপজেলা ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকন ,বড়লেখা উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হামিদ সাংগঠনিক সম্পাদক এম. শাহেদ আহমদ জুয়েল, বড়লেখা কলেজ তালামীযের সভাপতি রেদোয়ান আহমদ,সেক্রেটারী জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অর্থায়ন করেন বড়লেখা ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর সভাপতি দেলওয়ার হোসেন

অনুষ্ঠানের আয়োজন করেছে আনজুমানে তালামিজে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখা ।

বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি মোঃ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. মুসলিম

হোসাইনের সঞ্চালনায়  বিপুল উৎসাহ উদ্দীপনা ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে

অতিথিরা প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। (বিজ্ঞপ্তি)

 

 

 

এই সংবাদটি 967 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ