গোলাপগঞ্জে রহস্যজনক ভাবে নিখোঁজ  হওয়া গৃহবধুর সন্ধান এখনো মিলেনি

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া গৃহবধু জনি রাণী দাশ (২৭)এর সন্ধান কিংবা নদীতে ভাসা লাশ ৪ দিনেও উদ্বার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশের হাতে আটক নিখোঁজ জনি রাণী দেব’র স্বামী রঙ্গেশ দেব, তার বড় ভাই কৃষ্ণ চন্দ দেব ও  তার স্ত্রী শিল্পী রাণী দেবকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কৃষ্ণ চন্দ দেবকে ছেঁড়ে দিলেও বাকিদের মঙ্গলবার দুপুরে কোর্টে চালান দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর রোববার রাতে নিখোঁজ জনির স্বামী রঙ্গেশ, তার বড় ভাই কৃষ্ণ চন্দ্র দেব ও তার স্ত্রী শিল্পী রাণী দেবকে পুলিশ আটক করে জিজ্ঞাসাব দের পর নিখোঁজ জনি রাণী দেবের ভাশুর আটককৃত কৃষ্ণ চন্দ্র দেবকে ছেড়ে দিলেও জনির স্বামী রঙ্গেশ ও তার ভাবী শিল্পী রাণী দেবকে কোর্টে চালান দেয়া হয়েছে।
 এদিকে ঘটনার পর সোমবার রাতে নিখোঁজ জনি রাণী দেবের পিতা সজল কান্ত দাশ বাদী হয়ে থানায় একটি মামলা নং ১৯/২০১৭দায়ের করেন। মামলায় হত্যা ও হত্যার পর লাশ গুমের অভিযোগ আনেন তিনি।
এ ব্যাপারে জানতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ নাসেরের সাথে মুঠোফোনে  বার বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি 331 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ