ব্রিটেনের মেয়র নাদিয়াকে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

ব্রিটেনের মেয়র নাদিয়াকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে যুক্তরাজ্যের কেমডেনের মেয়র নাদিয়া শাহ ও তার নেত্রত্বাধীন সফরত কাউন্সিলর এবং বিজনেস ডেলিগেটদের মৌলভীবাজার পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল ৪টায় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: শাহ জালাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ। এছাড়া নাদিয়ার স্বামী এম এ জলীল, নাদিয়ার পিতা নজরুল ইসলাম সহ যুক্তরাজ্য থেকে আগত কাউন্সিলর ও বিজনেস ডেলিগেট বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 403 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ