ঢাকা |
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় একই পরিবারের ছয় জনকে অজ্ঞান করে বাসায় দূর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় বড়লেখা ডিগ্রি কলেজের গণিত প্রভাষক হৃশিকেশ দাস পিন্টুর বাসায় কে বা কারা খাবারে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে পরিবারের সবাইকে অসুস্থ করে। অসুস্থরা হলেন প্রভাশক হৃশিকেশ দাস তার স্ত্রী শ্যামলী রানী দাস, মা মায়া রানী দাস, ছেলে পৃথম দাস, মেয়ে পর্ণা দাস ও কাজের মেয়ে রুপা দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর বাসার সবাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে সকালে ঘুম থেকে জেগে দেখেন সবাই বিভিন্ন জায়গায় পড়ে আছেন। স্থানীয় লোকজন বুধবার সকালে সবাইকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন এবং বাসার জানালার গ্রীল ভাঙ্গা অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে খাবারের সাথে কিছু মিশানো হয়েছে অথবা কেউ ঘরের ভিতর স্প্রে মেরে সবাইকে অজ্ঞান বাসায় ডাকাতির পরিকল্পনা ছিল।
মৌলভীবাজার মডেল থানার ওসি আকিল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।