কুলাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

কুলাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় ব্রাম্মণবাজার এলাকা থেকে মনির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় ব্রাহ্মণবাজার কানুপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, ভোরের কোনো এক সময় মনির মিয়া নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কুলাউড়া থানার এসআই আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনির মিয়া মানষিক রোগে ভুগছিলেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ref:sc009/k/Em/m/26/11/16

এই সংবাদটি 560 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ