কুলাউড়ায় বিজিবির অভিযানে ৮৭০ কেজি চা পাতা এবং পিকআপ ভ্যান আটক

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

কুলাউড়ায় বিজিবির অভিযানে ৮৭০ কেজি চা পাতা এবং পিকআপ ভ্যান আটক

বিশেষ প্রতিনিধি : ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চাতলাপুর বিওপি হতে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ৮৭০ কেজি চা পাতা এবং পিকআপ ভ্যান উদ্ধার করেছে। ১৪ নভেম্বর সোমবার সুবেদার হযরত আলী এর নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অর্ন্তগত কমলগঞ্জ ব্র্রীজি নামক স্থান হতে ৮৭০ কেজি চা পাতা এবং ১ টি পিকআপ ভ্যান আটক করতে সক্ষম হয়। আটককৃত সিজার মূল্য ২২,২২,০০০/- (বাইশ লক্ষ বাইশ হাজার টাকা মাত্র)। আটককৃত মালামাল শমসরেনগর শুল্ক অফিসে জমা করা হয়েছে ।

 

এই সংবাদটি 364 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ