দুর্নীতি দমনে সেবা প্রদানের অঙ্গীকার গুরুত্ত্বপূর্ণ: দুদক কমিশনার

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

দুর্নীতি দমনে সেবা প্রদানের অঙ্গীকার গুরুত্ত্বপূর্ণ: দুদক কমিশনার

মৌলভীবাজার প্রতিনিধি:দুর্নীতি দমন কমিশনের কমিশনার বলেছেন জনগনকে সঠিক ভাবে সেবা প্রদানের অঙ্গীকারে উপর গুরুত্ত্ব দিয়ে সরকারী কর্মকর্তাদের কাজ করতে হবে। বাংলাদেশ এগিয়ে গেলেও দূর্নীতির কারণে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা। এজন্য সরকারী কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান। স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির অভিাযোগ রয়েছে। দুর্নীতিবাজই কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন।

রবিবার ৬ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সাথে মতবিনিয় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ একথা বলেন।

মতবিনিময় সভায় দুদকের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন মৌলভীবারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। মতবিনিময় সভায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন। ৭ নভেম্বর সোমবার সকালে সনাক আয়োজিত গন শুনানীতে দূর্নীতি দমন কমিশনার ড.নাসির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই সংবাদটি 324 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ