গ্রাম আদালতের বারান্দায় ছুরির আঘাতে একজন আহত

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

গ্রাম আদালতের বারান্দায় ছুরির আঘাতে একজন আহত

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রাম আদালতে পাওনা টাকার হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় প্রতিপক্ষের ছুরির আঘাতে ইব্রাহীম আলী নামে এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন। গুরুত্বর আহত ইব্রাহীম আলী সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা জায়, রাজনগরের কর্ণিগ্রামের ইব্রাহিম আলী ও লোকমান মিয়া ৬৮ হাজার টাকা পাওনা ছিল আপন ভাই এরশাদ মিয়ার নিকট। এ ব্যাপারে ইব্রাহিম আলী রাজনগর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন। গত ২৬ অক্টোবর বুধবার মামলার হাজিরা দিতে উভয়পক্ষ ইউনিয়ন পরিষদে আসে। হাজিরা শেষে ইব্রাহিম আলী গ্রাম আদালতের বারান্ধায় বের হলে ফরিদ মিয়া তার সঙ্গীয় লোক জহিরুল ইসলাম, ইউসুফ মিয়া, মাসিক তরফদার, বাদশা মিয় কে নিয়ে ইব্রাহিম আলীর পেঠে ছুরি আঘাত করে এবং মারধোর করে মূমূর্ষ অবস্হায় ফেলে যায়।

পরে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার আব্দুর রকিবের সহযোগিতায় প্রথমে রাজনগর স্বা¯হ্য কমপ্লেক্সে প্রেরন করা হলে প্রতিপক্ষরা সেখানে আবার আক্রমন করে। আক্রমন প্রতিহত করতে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার আব্দুর রকিব আহত হন। ইব্রাহিমের অব¯হার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকের কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এই সংবাদটি 349 বার পঠিত হয়েছে