রাজনগরে সড়ক দূর্ঘটনায় আহত ২

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

রাজনগরে সড়ক দূর্ঘটনায় আহত ২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে রাজনগর উপজেলার কুলাউড়া সড়কের কদমহাটা এলাকার কালিমন্দিরের সামনে বৃহস্পতিবার  তৈলবাহী লড়ি ও শ্যামলী পরিবহন মুখমোখী সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর ভোরে এ ঘটনাটি ঘটে। এতে উভয় গাড়ির চালক গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মৌলভীবাজারে কুলাউড়া সড়কে বিপরীত দিক থেকে আসা শ্যমলী পরিবহনের সাথে তৈলবাহী লড়ির মুখমোখী সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক দুজন গুরুত্বর আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়নি বলে তাৎক্ষনিক ভাবে জানা যায়।
এ বিষয়ে রাজনগর থানার (ওসি ) শ্যামল বনিক জানান, আহতদের চিকিৎসার জন্য সিলেট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 341 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ