গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে সুইটি দাস (১৬) নামের এক

স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সুইটি গোলাপগঞ্জ
উপজেলার এমসি একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।মঙ্গলবার বিকেলে পৌর সদরের উত্তর বাজারে একটি ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুইটি  মা সুমতি রাণী দাস ও ছোট বোন পিংকি দাসের সাথে উপজেলার পৌর সদরের উত্তর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতো।সুইটির মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি’য়ের কাজ করতেন।তাদের গ্রামের বাড়ী উপজেলার বাঘার লালনগর গ্রামে।সুইটির মা প্রতিদিনের মতো অন্যের বাসায় কাজে ছিলেন। বিকেল ৪ টায় বাসায় ফিরে এসে দেখেন ঘরের দরজাটি বন্ধ। এ সময় তিনি সুইটিকে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করেন।কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে শুনে স্থানীয় লোকজন ছুটে এসে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখতে পায় সুইটি ওড়নায় গলা পেচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলানো। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী ধারণা করছে হয়তো এ ঘটনাটি প্রেম ঘটিত কারণে হতে পারে।
এব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে এই আত্নহত্যাটি ঘটেছে তা জানা যায়নি।তবে পুলিশের তদন্তে আসল ঘটিনা বেরিয়ে আসবে।

এই সংবাদটি 320 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ