মৌলভীবাজারে মাদকসহ আটক-৫

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

মৌলভীবাজারে মাদকসহ আটক-৫

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা।

২২ অক্টোবর শনিবার রাত ৯টায় মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শহর থেকে গাঁজাসহ ১ জনকে আটক করেন। অপর দিকে ডিবি পুলিশ শহরের তিনটি পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাহসহ ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন এরশাদ (৬০), রুমন (২৪), খলিল মিয়া (৩২) ও সেফুল মিয়া (২৪)। মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি 348 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ