গোলাপগঞ্জের ভাদেশ্বরে মোটরসাইকেল চাপায় যুবক নিহত

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

গোলাপগঞ্জের ভাদেশ্বরে মোটরসাইকেল চাপায় যুবক নিহত
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে মোটরসাইকেলের চাপায় রুশন আহমদ  (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ভাদেশ্বর ইউপির শেখপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সম্মুখে এই ঘটনা ঘটে। নিহত রুশন আহমদ ভাদেশ্বর এলাকার শেখপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রুশন আহমদ শেখপুর এলাকার রোড দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে মীরগঞ্জ বাজারগামী মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া  হয়। এই দিন রাত ৩ টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।চালককে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি 345 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ