ঢাকা |
প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: কনকয়েস্ট বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ভার্জিন লেমন ২৫০ মি.লি. এর বোতলের ভেতর ময়লা পাওয়া গেছে।
গত রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ক্রেতার কেনা ভার্জিন লেমনের বোতলে এই ময়লা পাওয়া যায়।
মৌলভীবাজার সদরের কাজিরবাজার চৌমোহনার দরবেশ মাম্মদ শাহ জেনারেল স্টোর থেকে কেনা ভার্জিন লেমনের বোতলটিতে কালো কালো ময়লা ভাসতে দেখা যায়। বিষয়টি তখনই দরবেশ মাম্মদ শাহ জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী শেখ ফয়াজ আলীকে জানানো হয়।
তখন দোকানে রাখা ভার্জিনের সব বোতলের ভেতরে ময়লা দেখা যায়। বোতলের গায়ে উৎপাদন তারিখ দেয়া আছে ০২-০৯-১৬, মেয়াদ শেষ হওয়ার তারিখ ০১-০৩-১৭। এই পানীয় বাজারজাত করা হয়েছে কনকয়েস্ট বেভারেজ লিমিটেড, বিরপাশা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ঠিকানা থেকে।
তবে এ বিষয়ে জানার জন্য বোতলের গায়ে দেয়া বাজারজাতকারী ও প্রস্তুতকারকের (+৮৮০২৮০৮০৮৫০) এই নাম্বারে বারবার ফোন দিয়েও কেউ রিসিভ করেনি।
এ ব্যাপারে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মৌলভীবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, ময়লাযুক্ত পানীয় বর্জন করা উচিত। এতো বড় কোম্পানির পণ্যে ভেজালের ঘটনা খতিয়ে দেখা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।