গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ  গ্রামস্থ মেন্দিভাগ ব্রিকস কর্পোরেট (MBC) এর পাশে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে অফ হোয়াইট গ্যাভাটিন প্যান্ট ও লাল রংয়ের শার্ট রয়েছে। রবিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার এ,এস,আই আশরাফের নের্তৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে মেন্দিভাগ ব্রিকস কর্পোরেটের কয়েকজন কর্মচারী কাজ করার সময় দেখেন একটি লাশ পড়ে রয়েছে।তখন তারা তাদের দায়িত্বরত ম্যানেজারকে  অবগত করলে ম্যানেজার মালিককে জানান।
মেন্দিভাগ ব্রিকস কর্পোরেটের সত্ত্বাধিকারী আব্দুল হান্নান জানান, তিনি ম্যানেজারের কাছ থেকে লাশের খবর জানতে পেরে পুলিশকে জানান।পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ওসি তদন্ত মীর মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্রন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 583 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ