গোলাপগঞ্জে জাল নোটসহ আটক ৩ 

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

গোলাপগঞ্জে জাল নোটসহ আটক ৩ 
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে  ১২ হাজার টাকা  জাল নোটসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- উপজেলার ডামপাল গ্রামের গৌছ মিয়া (৫০), ফাজিলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩০) ও মোবেল আহমদ (৪০)। গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুন এর তত্ত্বাবধানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ থানার রানাপিং বাজারে অভিযান চালান। অভিযানকালে ১২টি এক হাজার টাকার জাল নোট ও নোট তৈরীর সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সংবাদটি 344 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ