‘আই প্রোটেক্ট’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপ গুম ঠেকাতে সাহায্য করবে

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬

‘আই প্রোটেক্ট’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপ গুম ঠেকাতে সাহায্য করবে

‘আই প্রোটেক্ট’ নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীকে একটি কোড দেবে। ওই কোড ব্যবহার করলে আটক হওয়ার সময় ওই ব্যক্তির আটক হওয়ার স্থানের বিবরণসহ তিনটি টেক্সট মেসেজ ইজিপ্শিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস (ইসিআরএফ) এর ঠিকানা এবং একটি ইমেইলে চলে যাবে।

রক্তাক্ত এক সামরিক অভ্যুত্থার মধ্যদিয়ে ক্ষমতায় এসেছেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তার ক্ষমতা গ্রহণের পর থেকে খড়্গ নেমেছে রাজনৈতিক বিরোধীদের ওপর।

বিরোধী দলগুলোর যে কোনো ধরনের চ্যালেঞ্জ রুখে দিতে ‘গুম’কে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সাবেক এই সেনাপ্রধান।

মিশরের মানবাধিকার সংগঠনগুলোর একটি ফোরাম এই গুমের মহামারি থেকে নাগরিকদের রক্ষা করতে একটি মোবাইল ফোন অ্যাপ তৈরি করেছে।

‘আই প্রোটেক্ট’ নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীকে একটি কোড দেবে। ওই কোড ব্যবহার করলে আটক হওয়ার সময় ওই ব্যক্তির আটক হওয়ার স্থানের বিবরণসহ তিনটি টেক্সট মেসেজ ইজিপ্শিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস (ইসিআরএফ) এর ঠিকানা এবং একটি ইমেইলে চলে যাবে।

মূলত মিশরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সম্প্রতি আশংকাজনকহারে গুমের ঘটনা বাড়তে থাকায় মানবাধিকার ফোরামটি এই উদ্যোগ নিয়েছে।

ফোরামটির প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের প্রথম আট মাসে মিশরে ১২৫০ ব্যক্তি গুমের শিকার হন।

মানবাধিকার ফোরামটির আশা, অ্যাপসের মাধ্যমে পাওয়া মেসেজগুলো তাদেরকে গুমের প্রথম ২৪ ঘণ্টায় দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে।

ইসিআরএফ’র নির্বাহী পরিচালক মোহাম্মেদ লোতফি বলেন, ‘কোনো সংগঠনের একজন কর্মী কিংবা বিক্ষোভকারী আটক হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে এনিয়ে কথা বলা গেলে, তাকে পুলিশ হেফাজত থেকে আদালতে হস্তান্তরের ব্যবস্থা করা যায়।’

এই সংবাদটি 760 বার পঠিত হয়েছে