পল্লীবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার শপথ নিতে হবে-সিলেটে জাপা মহাসচিব .

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬

পল্লীবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার শপথ নিতে হবে-সিলেটে জাপা মহাসচিব  .
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের বীজ  সিলেট থেকেই বোপন করার লক্ষেই আজকের এই সম্বনয় সভা ।আজকের এ সভা থেকেই পল্লীবন্ধুর সৈিনকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার শপথ নিতে হবে।আগামী নির্বাচনে ৩০০’শ টি আসনেই জাপা থেকে  প্রার্থী দেওয়া হবে।এর লক্ষে সংগঠিত ভাবে দলকে এগিয়ে নিতে হবে। আগামী ১ অক্টোবর পল্লী বন্ধু হোসেইন মোহম্মদ এরশাদ সিলেটে আসবেন বলে পূর্ণ আশ্বাস ব্যক্ত করেন জাপার মহাসচিব। তিনি গতকাল শুক্রবার বেলা ৩ টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সিলেট বিভাগীয় সম্বনয় সভায় এ কথাগুলো বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ টি আসনে সংসদ সদস্য প্রার্থী চূড়ান্ত করতে দেশ ব্যাপী  সাংগঠনিক কার্যক্রম অংশ হিসেবে অনুষ্টিত সম্বনয় সভা জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সচিব এডভোকেট আব্দুল হাই কাউয়ুমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টিপা, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, উপদৃষ্টা কাজী মামুনুর রশিদ মামুন, জিয়াউল হক মৃধা এমপি,মুনিম চৌধুরী বাবু এমপি,ইয়াহইয়া চৌধুরী এমপি,জাপা সিলেট জেলা শাখার সাবেক যুন্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা জাপার আহবায়ক মুজিবুর রহমান মুজিব।উপস্থিত ছিলেন, যুব সংহতির আহবায়ক লোটন শিকদার, সদস্য সচিব ফখরুল হাসান শাহজাদা, শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খান, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।
প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 304 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ