মৌলভীবাজারে জমিয়তুল মুদাররেসিন এর জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

মৌলভীবাজারে জমিয়তুল মুদাররেসিন এর জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ওমর ফারুক নাঈম,মৌলভীবাজার প্রতিনিধিঃ
দেশে চলমান জঙ্গি তৎপরতা বন্ধের দাবিতে “সন্ত্রাস জঙ্গিবাদ চিরতরে নিপাত যাক, সন্ত্রাস নয় সম্প্রীতি জমিয়তের মূলনীতি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জমিয়তুল মুদাররেসিন মৌলভীবাজার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ২টায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা প্রাঙ্গনে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মাওঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মুদাররেসিন এর যুগ্ন আহ্বায়ক এ কে এম মনোওর, বিশ্বনাথ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নোমান আহমদ, মাওঃ শামসুল ইসলাম, মাও ইলিয়াস আল হোমায়দি, মাওঃ মনসুর আহমদ, মোস্তাক আহমদ ও এম এ আলিম প্রমুখ।

মানবন্ধনে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।

এই সংবাদটি 730 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ